২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:৪০

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

পাইকগাছায় স্কুলে যেতে পার হতে হয় বাঁশের সাঁকো

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : এটা কোন ছোট নদী বা খাল নয়। একটা গ্রামের ব্যস্ততম সড়ক। যা পাকা করণের জন্য মাটি কেটে দুধারে রাখায় জলবদ্ধতার কারণে খালের রুপ ধারণ করেছে। যা সর্বসাধারণের ভোগান্তির অন্যতম কারণে হয়ে পড়েছে।

রাস্তার মাঝে মাঝে বাঁশ দিয়ে সাঁকো বানিয় লোকেরা চলাচল করছে। সব থেকে বড় বিপদের পড়েছে ১৩ নং হাড়িয়া খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। বই-খাতা নিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা। খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের মধ্যকার একমাত্র চলাচলে জনগুরুত্বপূর্ণ সড়ক এটি।

৭ মাস আগে সড়কটি পাকা করার জন্য মাটি কেটে দুধারে রাখা হয়। ফলে মাঝখানে বিশাল খালের রুপ নিয়েছে। হাড়িয়া ব্রীজ হতে শচিয়ারবন্ধ পর্যন্ত ১১’শ মিটার সড়কের এ অবস্থা সৃষ্টি হয়েছে। সড়কের পাশ্ববর্তী রয়েছে অনেকগুলো চিংড়ি ঘের। ঘের ও বৃষ্টির পানিতে সড়কটি পানিতে তলিয়ে গেছে।

সড়কটিতে চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে স্থানীয় শচিয়ারবন্ধ, শংকরদানা, হাড়িয়া, তেঁতুলতলা ও হানিয়ারবাদ পাঁচটি গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা সার্বজনীন মন্দিরে দুর্গোসৎবের আয়োজন করলেও সড়কের দুরাবস্থার কারণে বিড়ম্বনার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল। উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান জানান, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ আছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন