১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:৩০

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পরিমণির কস্টিউম ডিজাইনার জিমি আটক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১

  • শেয়ার করুন

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) রাতে তাকে গুলশান থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

জিমি আটক প্রসঙ্গে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ বলেন, ‘যে ছেলেটা বোট ক্লাবে হাফপ্যান্ট পরে উশৃঙ্খল আচরণ করেছে, পরীমণির সঙ্গে ভাঙচুর করেছে- তাকে আমরা আটক করেছি। গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হবে।

এর আগে আজ দুপুরে সংবাদ সম্মেলনে হারুন-অর-রশিদ জানিয়েছিলেন, জিমিকে যেকোনও সময় গ্রেফতার করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন