১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৫১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনার দিঘলিয়া হতে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪

  • শেয়ার করুন

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর আনুমানিক বিকাল ৩ টায় দিঘলিয়া উপজেলার চন্দ্রিনী মহল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান হাওলাদার (৪০) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামরুল শেখ (৪২) এর বসত বাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের উপকরণ পাওয়া যায়। উল্লিখিত মাদক ব্যবসায়ী কামরুল শেখ এর স্ত্রী শান্তা বেগম (৩২) কে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রমজান হাওলাদার এর বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন