২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৮:৪৬

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

নৌবাহিনীর কর্মকর্তার মারধরের অভিযোগে হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার, বাড়িতে র‌্যাবের তল্লাশি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২০

  • শেয়ার করুন

রাজধানীর ধানমণ্ডি এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান সোমবার সকাল পৌনে ৮টার দিকে হাজী সেলিমের ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করেন। এ মামলায় এর আগে গাড়ির চালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলায় হাজী সেলিমের ছেলে ও মিজানুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি দুইজন হলেন- প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দিপু ও মোহাম্মদ জাহিদ। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও দুইজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, রোববার সন্ধ্যার পর কলাবাগান ক্রসিংয়ের কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর ওই গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন।

এদিকে রাজধানীর লালবাগে হাজী সেলিমের বাসায় তল্লাশি চালাচ্ছে র‌্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, র‍্যাব-১০ এর একটি দল লালবাগে হাজী সেলিমের বাসায় তল্লাশি চালাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন