১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪৭

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

দেশে ৬ কোটি টিকা দেওয়া শেষ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১

  • শেয়ার করুন

দেশে এ পর্যন্ত ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৬ কোটি এক লাখ ৬০ হাজার ৭৮১ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৩ অক্টোবর) শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ৬৯ লাখ ১১ হাজার ৬৩৯ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২৬৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ২ লাখ ৬৪ হাজার ৫১৩ জন। শনিবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ৫ হাজার ১৪৫ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৬ হাজার ৭১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে দুই হাজার ২২৭ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৬২৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাত হাজার ৯৮৬ জনকে।

এ ছাড়া শনিবার সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬০ হাজার ৭৬৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৫২২ জন।

মডার্নার টিকা প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে তিন হাজার ৩০৪ জনকে। এ পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬০ লাখ ২১ হাজার ৭৪৬ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন