৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:৫২

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

দেশে করোনায় একদিনে আরও ৫০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৫৬

প্রকাশিত: জুলাই ২৩, ২০২০

  • শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৬ হাজার ১১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২০৮ জনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দঁড়াল ২ লাখ ১৬ হাজার ১১০ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ০৬ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২০৮ জনে।

এর আগে একদিনে বুধবার (২২ জুলাই) ২ হাজার ৭৪৪ জন করোনা রোগী শনাক্ত এবং ৪২ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ২২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৫৩৭ জনের। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ লাখ ৬৭ হাজার ৪৬৩ জন করোনা রোগী।
২৩ জুলাই (বৃহস্পতিবার) এর আপডেট
গত ২৪ ঘণ্টায়                 মোট

শনাক্ত ২৮৫৬                  ২১৬১১০
মৃত্যৃ ৫০                            ২৮০১
সুস্থ ২০০৬                      ১১৯২০৮
পরীক্ষা ১২৩৯৮               ১০৯৮৯৮৭

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন