৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৩১

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

দেশে করোনায় একদিনে আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৮৬

প্রকাশিত: জুলাই ১১, ২০২০

  • শেয়ার করুন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩০৫ জনে।

শনিবার (১১ জুলাই) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬২৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ হাজার ৩৪ জনে।
এর আগে গতকাল শুক্রবার সারাদেশে ২ হাজার ৯৪৯ জন করোনা রোগী শনাক্ত হন। এছাড়া মৃত্যু হয় আরও ৩৭ জনের।
দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সাধারণ ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে বুধবার (৭ জুলাই) প্রতিবেদন লেখা পর্যন্ত দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২৬ লাখ ৩৯ হাজার ৬৯৫ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ১৩৭ জন।
১১ জুলাই (শনিবার) এর আপডেট
গত ২৪ ঘণ্টায়              মোট
শনাক্ত ২৬৮৬              ১৮১১২৯
মৃত্যৃ ৩০                      ২৩৫০
সুস্থ ১৬২৮                  ৮৮০৩৪
পরীক্ষা ১১১৯৩          ৯২৯৪৬৫

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন