৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:২৯

শিরোনাম
খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১

  • শেয়ার করুন

রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। মাঝারি মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকার আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৩৪৭ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ভারত-মিয়ানমার সীমান্তে।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ভূমিকম্পটি সৃষ্টি হয়। উৎপত্তিস্থল মিয়ানমারে এর মাত্রা ছিল ৬.১।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিম ও ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বান্দরবান, জামালপুর, খুলনা, বাগেরহাট, কুড়িগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহীতে এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম থেকে উৎসস্থলের দূরত্ব ১৭৪ কিলোমিটার। ভূমিকম্পে কক্সবাজার, সিলেট, কুড়িগ্রামের মতো জায়গাও কেঁপে উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্সকে চট্টগ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, তিনি জোর কম্পন অনুভব করেছেন।

এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন