২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৭:৪০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ডুমুরিয়ায় ব্যবসায়ীর আলু আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫

  • শেয়ার করুন

মোঃ আক্তারুজ্জামান লিটন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে আলু আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শেখ নুর ইসলাম কহিনুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শেখ নুর ইসলাম বেতাগ্রাম আঠারমাইল মজুমদার স্মার্ট কাচামাল আড়ৎদার ও সততা বানিজ্য ভান্ডার নামে ব্যবসা পরিচালনা করেন। গত ৪ নভেম্বর বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ৩১৫ বস্তা আলুবোঝাই একটি ট্রাক আসে। ওইদিন স্থানীয় ব্যবসায়ী আজহারুল ও শাহিদ যথাক্রমে ৫০ ও ৪৬ বস্তা, মোট ৯৬ বস্তা আলু ক্রয় করেন।

ক্রেতাদের অনুরোধে মালামাল পুরাতন কাচা মালের আড়তে নামানোর নির্দেশ দিলে ট্রাকচালক প্রথমে আজহারুলের ক্রয়কৃত ৫০ বস্তা আলু নামিয়ে দেয়। এরপর অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, বিবাদী মতিয়ার রহমান,শাহিনুর রহমান ও আতিয়ার রহমানসহ আরও অনেকে জোরপূর্বক বাকি ৪৬ বস্তা আলু নিজেদের দখলে নেয় এবং ট্রাকচালককে মারধর করে তাড়িয়ে দেয়।

পরে স্থানীয় রাজনৈতিক নেতা,সরদার আব্দুল মালেক, হালদার শাহাদাৎ হোসেন ফরহাদ আল মামুন ও সরদার দৌলত হোসেনের সহযোগিতায় ভুক্তভোগী ৩০ বস্তা আলু উদ্ধার করতে সক্ষম হন। তবে অবশিষ্ট ১৬ বস্তা আলু ফেরত চাইলে বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধরের হুমকি এবং প্রাণনাশের ভয় দেখায় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় মোঃ আবুল হাসান, মোঃ মজিবর রহমান মোড়ল,ও মোঃ শহিদুল ইসলামসহ অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী শেখ নুর ইসলাম ওরফে কোহিনুর জানান, আমি দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা করে আসছি। কিন্তু বিবাদীরা জোরপূর্বক আমার মালামাল আত্মসাৎ করেছে। এখন আমাকে ভয়ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন