২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:৩৯

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ে অভিনয়ে প্রথম হয়েছে খুলনার জায়ান খান

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩

  • শেয়ার করুন

২০২৩ সালের শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উপস্থিত অভিনয়ে ‘ক’ বিভাগ থেকে এবার প্রথম স্থান অধিকার করেছে খুলনার জায়ান খান (১০)। থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে ৮টি বিভাগের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে জায়ান প্রথম স্থান অধিকার করে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আর বিকেলে ফলাফল ঘোষণা করা হয় ।
জায়ান খুলনার নেভি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। সে নিয়মিত ‘এবং আবৃত্তি’ থেকে অভিনয় ও কবিতা আবৃতি চর্চা করে।
জায়ান ব্যাংক কর্মকর্তা জহির উদ্দিন খান ও খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি কানিস সুলতানার একমাত্র সন্তান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ ও ২০২৩ এর বিজয়ীদের মধ্যে শিগগিরই পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীন।
জায়ান সকলের কাছে দোয়া প্রার্থী আগামীর পথ চলা আল্লাহ তার জন্য যেন সহজ করে দেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন