২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:৪২

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জনগণের সাথে সেনাবাহিনীর কোন দূরত্ব থাকবে না; নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন

প্রকাশিত: জুন ২৪, ২০২১

  • শেয়ার করুন

জনগণের সাথে সেনাবাহিনীর কোন দূরত্ব থাকবে না- দায়িত্ব নিয়ে এ কথা বলেছেন দেশের ১৭তম সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গণভবনে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে জেনারেল র্যাং ক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এর মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি।

আগামী তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন। নতুন দায়িত্ব পাওয়ায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এর আগে ১০ জুন রাষ্ট্রপতির আদেশে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এস এম শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দেয়ার কথা জানানো হয়।

প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে শফিউদ্দিনকে সেনাপ্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদের মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার। ২০১৮ সালের ১৮ জুন দেশের ১৬তম সেনাপ্রধান হিসেবে নিয়োগপত্র পেয়েছিলেন তিনি। আর ২৫ জুন থেকে তিন বছরের জন্য তা কার্যকর হয়।

খুলনার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীতে যোগ দেন নবম লংকোর্সের মাধ্যমে। গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসির দায়িত্ব থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করে সেনা সদরে নিয়ে আসা হয়।

এস এম শফিউদ্দিন আহমেদ খুলনা পুর্ববানিয়া খামার অধিবাসী, সিটি কলেজের সাবেক অধ্যাপক ও সাবেক কমিশনার এসএম রোকনউদ্দিনের দ্বিতীয় পুত্র। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।তাঁর গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন করফা গ্রামে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন