১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:২৯

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

চিতলমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

প্রকাশিত: মে ১, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি মোঃ আতিয়ার রহমান, সভাপতি উপজেলা জাতীয় শ্রমিক লীগ মহোদয়ের সভাপতিত্বে ১লা মে ২০২২ রোজ রবিবার সকাল ৮ টায় চিতলমারী উপজেলা শ্রমিক লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, আলী আমর হোসেন (মিটু) সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা এবং আয়োজনে জাতীয় শ্রমিক লীগ চিতলমারী উপজেলা শাখা।
প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় শ্রমিক দিবসে শাহাদাত বরণকারী শ্রমিকদের এবং বঙ্গবন্ধুসহ তাঁনার পরিবারের সকল শাহাদাত বরণ কারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। পরে বিশাল এক র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোহাম্মদ হাসমত আলী খান,মাওলানা সাইফুল্লাহ, মোঃ এহিয়া শেখ উপজেলা শ্রমিক লীগ, যুগ্ম-সাধারণ সম্পাদক রোকা মিয়া শেখ,সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ (কালাই)উপজেলা শ্রমিক লীগ, সাজ্জাদ শেখ, ওহিদুল শেখ সহ উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ এবং হিজলা ইউনিয়ন সভাপতি শেখ বোরহান উদ্দিন, চরবানিয়ারী ইউনিয়ন সভাপতি মোকেশ, মালিক সমিতির সভাপতি আলী হোসেন সহ ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন