২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৮:২৫

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনা-৬ আসনের সাবেক এমপি বাবুর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪

  • শেয়ার করুন

‌তথ্য প্রতিবেদক : ক্ষমতার অপব্যাবহার , আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান বাবুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আকতারুজ্জামান বাবুর বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন।
সংসদ সদস্য হয়েও স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে নিজ নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজ এর নামে কাজ করে দেশের আইন লঙ্ঘন করেছেন।

আকতারুজ্জামান বাবু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে নৌকা প্রতীকে জয়লাভ করেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে আর মনোনয়ন দেওয়া হয়নি।a

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন