২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:২৭

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রকিবুল ইসলাম বকুল

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে খুলনা-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদেরের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রকিবুল ইসলাম বকুল বলেন, আগামীর বাংলাদেশ গড়ে উঠবে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে। তরুণদের শক্তি ও চিন্তাধারাকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই তার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন জরুরি। বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ঐক্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক এটাই জনগণের প্রত্যাশা। মানুষ যেন নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত হলেই গণতন্ত্রের প্রকৃত ও স্বাধীন রূপ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে।

আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কাঙ্ক্ষিত সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এর মাধ্যমে দেশের মানুষের দীর্ঘদিনের গণতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন