৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:০০

শিরোনাম
খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

খুলনায় শিশু ধর্ষক খোকন গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন

খুলনায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় লবণচরা থানাধীন মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী শেখ খোকন (৪২)কে আটক করা হয়। ধর্ষণ মামলায় আটক খোকন লবণচরা মোল্লাপাড়া মসজিদ লেন এলাকার মৃত শেখ আব্দুল্লাহর ছেলে।

র‌্যাব জানায়, গত ৬ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় ধর্ষক খোকন ভিকটিম নাবালিকা (০৭)কে মাছ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লবণচরার মোল্লাপাড়া মসজিদ লেনের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

পরে ভিকটিম তার মাকে ধর্ষণের বিষয়ে জানালে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লবনচরা থানায় মামলা দায়ের করে।

পরে আসামীকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী খোকনকে গ্রেপ্তার করে।

আসামীকে কেএমপি, খুলনার লবনচরা থানায় হস্তান্তর করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন