২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:০৮

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
সঞ্চিত অর্থ চাহিদামত ফেরত না পাওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পদ্মা ব্যাংকের খুলনা শাখায় জমাকৃত টাকা ফেরত পাওয়ায় মহানগরীর সাতরাস্তা মোড়স্থ ব্যাংকের খুলনার প্রধান কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। আসন্ন ঈদকে সামনে রেখে গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে না পেরে ব্যাংক ম্যানেজারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এতে আরও বেশি ফুঁসে উঠছেন গ্রাহকরা।
এ সময় গ্রাহক জিয়া বলেন, বিগত ৬ মাস যাবৎ পদ্মা ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না। অথচ আমার ৩০ লক্ষ ৩৫ হাজার টাকা এই ব্যাংকে জমা আছে। উন্নত চিকিৎসার জন্য ভারতে অপারেশন করার কথা থাকলেও টাকা না পাওয়ায় তা করাতে পারছি না। আফসোস হয়, নিজের টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে, অথচ আমি দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি চিকিৎসার অভাবে।
আরেক গ্রাহক বলেন, মেয়ের বিয়ের কথ পাকাপাকি। কিন্তু আজ ২০ দিন যাবৎ ঘুরেও ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না। খুব চিন্তা হচ্ছে ঈদের পরে মেয়ের বিয়ে ঠিকভাবে সম্পন্ন করতে পারবো কিনা!
এদিকে ব্যাংক ম্যানেজার বলেন, আমাদের টাকা আছে। কোন টাকা খোয়া যায়নি। গ্রাহকদের এ বিষয়টি আমরা ব্যাংকের এমডিকে জানিয়েছি। তিনিও খুব আন্তরিক। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে অভ্যন্তরীন সমস্যার কারণে আপাতত পরিমান মত গ্রাহকদের টাকা দিতে পারছিনা। এমনটি আমরা নিজেরাও ঠিকভাবে বেতন তুলতে পারছি না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন