৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:০৮

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনায় নৌ অঞ্চলিক স্কাউটস এর ১৩তম সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা, ১৩ এপ্রিল ২০২৫ : বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ স্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশের সমাপনী অনুষ্ঠান শনিবার (১২-০৪-২৫) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনায় অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্ট, খুলনা অঞ্চলের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌ আঞ্চলিক সচিব, বাংলাদেশ স্কাউটস এবং এয়ার স্কাউটস এর কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সামরিক-অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ৯ এপ্রিল ২০২৫ তারিখ হতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ স্কাউটস ও সকল জেলা নৌ স্কাউটস হতে প্রায় ৩৬০ জন স্কাউটস, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংগ্রহণ করেন। সমাবেশে স্কাউটরা তাবুবাসের পাশাপাশি পিটি, তাবুকলা, হাইকিং, পাইওনিয়ারিং, বাঁধা অতিক্রমসহ মোট ১০ টি চ্যালেঞ্জ সম্পন্ন করে।

সমাবেশে অংশগ্রহণকারী নৌ স্কাউটদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে প্রধান অতিথি তরুণ স্কাউটদের লেখাপড়ার পাশাপাশি স্কাউট কর্মসূচির মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে স্কাউট সদস্যদের পরিবেশনায় আয়োজিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উলে­খ্য, ৯ এপ্রিল ২০২৫ বানৌজা তিতুমীরের অধিনায়ক ও খুলনা জেলা নৌ স্কাউটসের কমিশনার উক্ত সমাবেশের উদ্বাধন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন