২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:৪৫

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে ঈদের সকালে রক্তক্ষয়ী সংঘর্ষ-আহত পুলিশসহ শতাধিক

প্রকাশিত: জুলাই ২১, ২০২১

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ঈদুল আজহার দিন সকাল ৯টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, গত সোমবার (১৯ জুলাই) বিকেলে পাড়াকাটা গ্রামের কিশোররা দুভাগে ভাগ হয়ে স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয়-পরাজয় নিয়ে উভয় পক্ষের মাঝে কথাকাটাকাটি হয়।

এরই সূত্র ধরে আজ বুধবার সকালে পাড়াকাটা গ্রামের স্বপন গাইনের ছেলে সজল গাইনের (১৭) সাথে আজাহার মল্লিকের ছেলে জামাল মল্লিকের (৩৮) কথাকাটাকাটি হয়। এরপর দুদল গ্রামবাসী বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে কোটালীপাড়া থানা ও ভাঙ্গারহাট নৌ-তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহত রিফাত শেখ (১৮), জগদিশ ফলিয়া (৭০) ফায়জুল মল্লিক (২২), মৃদুল গাইন (৩২), শিবনাথ (৬৫), রুস্তুম মল্লিক (৬৪), বাবুল মল্লিক (২৮), ইমন হালদার (১৫), নুরে আলাম (১৫), নান্নু মল্লিক (৩৫), জসিম মোল্লি (৩৫), রনি মোল্লি (১৩), গবিন্দ গাইন (৩২), আশুদেব গাইন (২৯), তনময় গাই (৩৫), শুশান্ত গাইন (৩৯), উজ্জল গাইন (১৭), সজিব ফলিয়া (২১), নিখিল গাইন (৪১), রসময় গাইন (৪০), তরিকুল মোল্লা (১৭), রহিমা বেগম (৫৫), নাদেম মোল্লা (১৭) ,বিধান গাইন (৩০), নিমচাঁদ (৬০), কৌশিক গাইন (১৭), প্রদীপ গাইন (৫৫), জয় গাইন (১৫), অনিমেশ ফলিয়া (১৫), সম্রাট গাইন (১৫), সুজিৎ গাইন (২১), বিষ্ণু গাইন (৩৫) ও ভাঙ্গারহাট নৌ-তদন্তকেন্দ্রের এএসআই মাসুদ, কনস্টেবল মহাসীন গাজী, মাহাবুবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন