২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:০৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কেপিআই ব্লাড ডোনার সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২

  • শেয়ার করুন

মহানগরীর খালিশপুরে অবস্থিত খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটে (কেপিআই) কেপিআই ব্লাড ডোনার সোসাইটি, খুলনার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোচ্চ রক্তদাতা ও অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট অডিটোরিয়ামে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জুনিয়র ইন্সট্রাক্টর (নন টেক) তালাত মাহমুদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ গাজী নুরুল ইসলাম সামছি। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ গাজী নেয়ামুল শাহীন, সফটম্যাক্স অনলাইন স্কুলের সিইও সাব্বির হোসেন, আইডিইবি খুলনা জেলার সাধারন সম্পাদক প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম।


আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘একজনের সামান্য এক ব্যাগ রক্ত, অথচ এই এক ব্যাগ রক্তে একটি জীবন রক্ষা হচ্ছে। পৃথিবীতে এর চেয়ে মহৎ কাজ থাকতে পারে না। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি কেপিআই ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা সে রকম মহৎ কাজ করে সর্বোচ্চ মানবতার পরিচয় দিচ্ছে। এই মহৎ কাজের ফল তারা তাদের চলার পথে প্রতি ক্ষেত্রে পাবে। আগামীতে তাদের পথচলা আরো শুভ হোক এই কামনাই রইল।’
রাইহান জিহাদ, শাহরিয়ার কবির প্লাবণ ও সাজিম শরীফের সার্বিক তত্তাবধায়নে আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন খুলনা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল হাসান রুমি, সাধারণ সম্পাদক মো: হাসানুর রহমান তানজিরসহ খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের সকল ডিপার্টমেন্ট প্রধান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা এবং কেপিআই ব্লাড ডোনার সোসাইটির সার্বিক কর্মকান্ড উপস্থাপন করেন রাকিবুল হাসান। এছাড়াও কেপিআই ব্লাড ডোনার সোসাইটির ইমরান নাজির ,সাদি, রেশমি, উর্মি, নেওয়াজ শরীফ, এথিনসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন