৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:০৭

শিরোনাম
কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২

  • শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪৫ জনের।

এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৩ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৮৩১টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৮২৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৮ লাখ ৩২ হাজার ১৮৫টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিন জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। মৃতদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

মৃত পাঁচজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের দুইজন, চটগ্রাম বিভাগের একজন, বরিশাল বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন। মৃত পাঁচজনের সবাই সরকারি হাসপাতালে মারা যান।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৮ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন সাতজন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫০ হাজার ৫৬৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২০ হাজার ৯৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৪৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন