১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৫৪

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

করোনায় মারা গেলেন খুলনা জিলা স্কুলের হালিম স্যার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০

  • শেয়ার করুন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল হালিম হাওলাদারের (৫৭) মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিক্ষক হালিমের ভাইয়ের ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার এমএ হাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১০/১২দিন আগে শিক্ষক আব্দুল হালিমের করোনা শনাক্ত হয়। সেই থেকে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে রোববার রাতে তার মৃত্যু হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মহানগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন