৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:২৮

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

করোনামুক্ত হলেন পাবনার পুলিশ সুপার

প্রকাশিত: জুন ১৭, ২০২০

  • শেয়ার করুন

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বিপিএম-পিপিএম করোনা মুক্ত হয়েছেন। পুলিশ সুপার এর নমুনা রাজশাহী এবং সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে পাঠানো হলে পরবর্তী দুটি টেস্ট নেগেটিভ হয়েছে। বর্তমানে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম-পিপিএম শারীরিকভাবে সুস্থ আছেন।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল মঙ্গলবার (১৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার শারীরিকভাবে সুস্থ আছেন এবং নিজ বাসায় আছেন।

এর আগে শুক্রবার (১২ জুন) পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এবং পুলিশ সুপার নিজেও নিশ্চিত করেছিলেন যে, তিনি (পুলিশ সুপার) করোনায় আক্রান্ত। তার কিছু উপসর্গ দেখা দেয়ায় তিনি তার নমুনা পুলিশ বিভাগের বিশেষ ব্যবস্থায় ঢাকা পাঠিয়েছিলেন। সেখান থেকে তার ফলাফল পজিটিভ এসেছিল।

সিভিল সার্জন আরও জানান, পুলিশ সুপারের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি পাবনাতেই হোম আইসোলেশনে পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক খায়রুল ইসলামের তত্ত্বাবধানে ছিলেন।

এদিকে পাবনায় বেড়েই চলেছে করোনা আক্রান্ত সংখ্যা। জেলায় করোনা আক্রান্ত ৫ জনসহ করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০ দিনের এক শিশুসহ ১৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত পাবনার পুলিশ সুপারসহ আরও ১১ পুলিশ, ৪ চিকিৎসক, ৪ ব্যাংকার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ২০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন