৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:৪০

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

ইরান নিয়ে আতঙ্কিত ইসরাইলি গোয়েন্দাপ্রধান গেলেন যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১

  • শেয়ার করুন

ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া গোপন বৈঠকে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্র গেছেন।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার উপায় খুঁজতে এ জরুরি সফরে যান বলে জানিয়েছে দেশটির হিব্রু দৈনিক ইয়েদিয়থ আহরোনথ। খবর আনাদোলুর।

পরমাণু কর্মসূচি থেকে ফিরাতে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে মোসাদপ্রধানের এ যুক্তরাষ্ট্র সফর বলে জানা গেছে।

একই সঙ্গে ইরানের ওপর সামরিক হামলা চালাকেও যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছে ইসরাইল।

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া গত শুক্রবার বলেছেন, ইরান অদূর অভিষ্যৎ তো দূরের কখনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

আগামী বুধবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন