২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:২৬

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইউক্রেন থেকে বাংলাদেশি ২৮ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: মার্চ ৪, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনে গোলাবর্ষণের শিকার ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা জানিয়েছেন বাংলাদেশের ২৮ নাবিককে সেফ জোনে নেওয়া হয়েছে। তারা নিরাপদে আছেন। তারা হাদিসুর রহমানের মরদেহও বহন করছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা খুব দ্রুত তাদের ওয়ারশতে নিয়ে আসার চেষ্টা করছি।’

পোল্যান্ডে নিয়ে আসতে পারলে আমরা সেখানকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ২৮ জন ও হাদিসুর রহমানের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করব,’ যোগ করেন তিনি।

পোল্যান্ডে অবস্থানকালীন সময়ে সেখানে হাদিসুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন শাহরিয়ার আলম।

এসময় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে গোলার আঘাতে বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন