২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:১৭

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আইজিপি বেনজীর আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২

  • শেয়ার করুন

আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হবে। সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী তাকে চাকরি থেকে অবসর দেয়া হচ্ছে। এ অবস্থায় তিনি আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল মাসে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেনজীর আহমেদ। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তখন র‌্যাবের মহাপরিচালক হিসেবে তার স্থলাভিষিক্ত হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নতুন আইজিপি হিসাবেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন