৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:২৫

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিচ্ছেদ তর্কেও শাকিব-বুবলীর লুকোচুরি, ফিরেছেন শুটিংয়ে

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২

  • শেয়ার করুন

ক’দিন ধরেই নেটদুনিয়া থেকে গণমাধ্যম, সব জায়গায় আলোচনার কেন্দ্রে শাকিব-বুবলী। নানা নাটকীয়তার পর দু’জনই সন্তানের কথা স্বীকার করেছেন। তবু থামছে না জল্পনা-কল্পনা। অনেকেই ভেবেছিলেন শাকিব-বুবলী জুটির সমাপ্তি ঘটে গেল। এদিকে বিব্রতকর ‘বীর ঘটনা’ প্রকাশের পর থেকেই শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদিন গায়েব ছিলেন শাকিব-বুবলী। বাতিল করেছেন ঐ দিনের সকল সিডিউল। তবে ব্যক্তিজীবনের সকল তর্ক-বিতর্ক ছাপিয়ে এবং সকলের ভাবনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পরদিনই শুটিংয়ে ফিরলেন তারা।

সোনারগাঁও হোটেলে শনিবার বেলা ১১টার পর লাইট-ক্যামেরার সামনে আসেন আলোচিত এই জুটি।

কড়া নিরাপত্তায় শুটিং চলছে। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।

শাকিব-বুবলীর শুটিং ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং করছেন তারা। রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁওয়ে হচ্ছে গানের রোমান্টিক শুট।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শবনম বুবলীকে। শাকিব-বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই।

এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় শাকিব-বুবলী। সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন তারা। শুক্রবার দুপুর ১২টায় নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করেন বুবলী। জানান, তার সন্তানের বাবা শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান বীর।

তার ঠিক ১৯ মিনিট পর একই ছবি পোস্ট করেন শাকিব খান। স্বীকার করেন শেহজাদের বিষয়টি। এরপর আবারও নড়েচড়ে বসে শোবিজ দুনিয়া। বুবলীর বাসায় ভিড় করতে থাকে উৎসুক জনতা। যদিও পরে জানা যায়, ওই বাসায় থাকেন না বুবলী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন