২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:২৫

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অবশেষে বিজিবি’র হাতে আটক হলো ভোমরার সেই মাদক সম্রাজ্ঞী সেলিনা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০

  • শেয়ার করুন

জিয়াউল ইসলাম জিয়া:   ভোমরা বন্দরে মাদক বানিজ্যের শীর্ষ মাদক সম্রাজ্ঞী সেই সেলিনাকে ফেনসিডিলসহ আটক করল ভোমরা ক্যাম্পের বিজিবি জোয়ানরা। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২০) বিকালে ভোমরা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মোতালেবের নেতৃত্বে সিপাহী জিহাদ, তামান্না ও শাহনাজ ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় লক্ষ্মীদাঁড়ী সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে ১২ বোতল ফেনসিডিলসহ সেলিনাকে হাতে নাতে আটক করে। ভোমরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) জহির বাবর মাদক ব্যবসায়ী সেলিনার আটকের সত্যতা নিশ্চিত করেন। মাদকাসক্ত মাদক স¤্রাজ্ঞী সেলিনার অকথ্য ভাষায় গালিগালাজ, বেহায়াপনা আর কুৎসিৎ আচারনে বিষিয়ে ওঠা ভোমরা বন্দরে এখন স্বস্তির নিঃশ্বাস। মাদক স¤্রাজ্ঞী সেলিনার গ্রেফতারের দাবিতে ভোমরা বন্দরে ফুঁসে ওঠা সর্বস্তরের সাধারন জনগনের জেলা প্রশাসনের নিকট থেকে প্রথম দফায় মাদক বিরোধী মানব বন্ধন করার অনুমতি নেওয়ার প্রস্তুতি এবং দ্বিতীয় দফায় সেলিনা আটক না হলে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার প্রস্তুতি নেয় বন্দর সংশ্লিষ্ট সাধারন জনগন। বন্দর এলাকার জনগনের দাবি পূরনের সকল প্রস্তুতিমূলক কর্মসূচি বাস্তবায়নের আগেই আটক হল মাদক স¤্রাজ্ঞী সেলিনা। এই কুখ্যাত মাদক স¤্রাজ্ঞী সেলিনার গ্রেফতারের খবরে ভোমরা বন্দরে আনন্দ উল্লাসে মেতে ওঠে সর্বস্তরের লোকজন। এদিকে মাদক স¤্রাজ্ঞী সেলিনাকে লক্ষ্মীদাঁড়ী সীমান্ত থেকে আটক করার পর বিজিবি জোয়ানরা তাদের আইসিপি চেকপোষ্ট রুমে নিয়ে আসে। এখান থেকে আটককৃত সেলিনাকে ভ্যান যোগে ভোমরা ক্যাম্পে নিয়ে এসে মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন বিজিবি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন