২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:০৮

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জল্পনার অবসান ঘটিয়ে জনসম্মুখে চীনের প্রেসিডেন্ট

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২

  • শেয়ার করুন

চীনের প্রেসিডেন্ট শি জিংপিং মঙ্গলবার রাজধানী বেইজিংয়ে একট প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হন। এর মাধ্যমে মধ্য সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি। এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন। খবর এনডিটিভির।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সাংহাই কো-অপারেশন সম্মেলনে অংশ নিতে উজবেকিস্তানের সামারকান্দে গিয়েছিলেন শি জিংপিং। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

এদিকে উজবেকিস্তান থেকে ফিরে দীর্ঘ সময় জনসম্মুখে না আসায় ভারতীয় গণমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে, চীনের কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা প্রেসিডেন্ট শি জিংপিংকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়েছে এবং তাকে গৃহবন্দি করেছে।

তবে এসব ছিল নিছকই গুজব। কারণ চীনের সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, শি জিংপিং উজবেকিস্তান থেকে ফিরেই করোনার আইসোলেশনে চলে গিয়েছিলেন। আইসোলেশনের সময় শেষ হওয়ার পরই তিনি আবার জনসম্মুখে এসেছেন।

তবে এসব ছিল নিছকই গুজব। কারণ চীনের সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, শি জিংপিং উজবেকিস্তান থেকে ফিরেই করোনার আইসোলেশনে চলে গিয়েছিলেন। আইসোলেশনের সময় শেষ হওয়ার পরই তিনি আবার জনসম্মুখে এসেছেন।

আগামী মাসে চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে তৃতীয়বারের মতো পার্টির নেতা হতে যাচ্ছেন শি জিংপিং। এর মাধ্যমে তার প্রেসিডেন্সির সময়ও বাড়ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন