২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৫৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

অধিকার আদায়ের চাবি এখন আপনাদের হাতে-সাতক্ষীরা জেলা প্রশাসক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬

  • শেয়ার করুন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী সমাবেশ, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ এবং শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) আশাশুনি উপজেলা পরিষদে ও প্রতাপনগর ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১২ তারিখে সবাই ভোট দিতে যাবেন, নিরাপত্তার ব্যাবস্থা আমরা করেছি।

অধিকার আদায়ের চাবি এখন আপনার হাতে। হ্যাঁ ভোট দিয়ে নিজেদের অধিকার আদায় করুন।আমাদের প্রশাসনিক দিক দিয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।এই নির্বাচনে সেনাবাহিনী,পুলিশ, বিজিবি, র‌্যাব সহ সকল বাহিনী কড়া ভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া তিনি গণভোটে ‘হ্যা’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানে ইএসডিও, বাংলাদেশ ন্যাজারিন মিশন, রূপান্তর এনজিও বিভিন্ন উপকরণ বিতরণ করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী অসহায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এরআগে প্রধান অতিথি অফিসার্স ক্লাবের সামনে শিশুদের বিনোদনের জন্য “কচি কাঁচার মেলা” নামে বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি বড়দলে আরও প্লান্ট উদ্বোধন এবং প্রতাপনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক নারী সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন।

সবশেষে আশাশুনিতে ফিরে নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচিতদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন