২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:২৬

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

প্রকাশিত: মে ২৭, ২০২১

  • শেয়ার করুন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়িয়ে ১৩ জুন থেকে খোলার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার (২৭ মে) সংশ্লিষ্টদের এই নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে।
‘সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত বন্ধ বর্ধিতকরণ এবং ১৩ জুন থেকে খোলা রাখা প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন থেকে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

একইসঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের বন্ধের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে নিজেদের ও অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে স্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবেন।

শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধকালীন শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন বলে জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ১৩ জুন মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্তের কথা জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন