২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:৪৯

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

সাতক্ষীরায় বর্ষার পানিতে কবর থেকে ভেসে উঠলো মরদেহ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২

  • শেয়ার করুন

নিম্নচাপের প্রভাবে টানা তিনদিন ধরে বৃষ্টি হয়েছে সাতক্ষীরা। সেই বৃষ্টির পানিতে কবর থেকে ভেসে উঠেছে কয়েকদিন আগে দাফন করা একটি মরদেহ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বহেরা পোস্ট অফিসের পেছনে একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সম্প্রতি বহেরা গ্রামের মৃত আমানউল্লাহ হাজির ছেলে রফিকুল ইসলাম (৫৫) মারা যান। পরে ওই স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে কবরের ভেতরে পানি ভরাট হওয়ায় হঠাৎ মরদেহটি ভেসে ওঠে। এসময় ওই এলাকায় মরদেহের পচা গন্ধ ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ার ইউপি চেয়ারম্যান আসাদুল হক জাগো নিউজকে বলেন, তাৎক্ষণিক কবর থেকে মরদেহ ভেসে উঠার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় মরদেহটি একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ কবরস্থানে এসে ভিড় জমান। মৃতের স্বজনরা এলাকার বাইরে থাকায় স্থানীয়রা পুনরায় মরদেহটি কবরে দাফন করেছেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জাগো নিউজকে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে বিষয়টি জানিয়েছেন। অতিরিক্ত বৃষ্টির কারণে কবর থেকে মরদেহটি ভেসে উঠেছে বলে শুনেছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন