২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:৩৬

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

শূভেচ্ছা উপহার হিসেবে কোভিড-১৯ মহামারি মোকাবিলায়  ১০ হাজার রেমডেসিভির জরুরি ওষুধ ভারতে দিলেন  বাংলাদেশ।

প্রকাশিত: মে ৬, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,

শূভেচ্ছা উপহার হিসেবে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে এ ওষুধ পাঠানো হচ্ছে ভারতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করেন।

বেনাপোল বন্দর দিয়ে আজ বিকেলে ৩৩৪ কার্টুন অর্থাৎ ১০ হাজার পিছ রেমডেসিভি ভারতে যাচেছ। রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোলাকাতাস্থ বাংলাদেশী হাই কমিশনার ওপারে এ ওষুধ গ্রহন করেন। বাংলাদেশে পক্ষে কাস্টমস এর ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও বিজিবির পক্ষে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল সেলিম রেজা উপস্থিত ছিলেন।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সেদেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্র¯তাব দেয়। তবে এই ওষুধের মধ্যে প্রয়োজনীয় রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভির সংকট। সে কারণে এই ওষুধ পাঠানো হচ্ছে। ভারতে করোনা অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়। সকালে কস্টামসে বিল অফ এন্ট্রি সাবমিট করলে তা দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠিকতা শেষ করা হয়।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৬/০৪ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন