২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:০৮

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

শার্শা গোগা সীমান্ত থেকে ৯ টি সোনারবার সহ বিজিবির হাতে পাচারকারী আটক।

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি কর্তৃক ০৯ টি স্বর্নের বারসহ কওছার আলী নামে এক সোনা পাচারকারী আটক।শনিবার রাতে তাকে সোনারবার সহ হাতেনাতে আটক করেন বিজিবি সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৫১ গ্রাম ওজনের ০৯টি স্বর্ণের বারসহ কওছার আলী, পিতাঃ আঃ করিম, গ্রামঃ দাদখালী, থানাঃ শার্শা, জেলা যশোর কে আটক করেছে ।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বিজিবি।

এ দিকে এলাকার অনেকেই জানিয়েছেন ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি,ইঞ্জিনিয়ার্স যোগদান করার পর থেকে একের পর এক স্বর্ণের চালান,মাদকদ্রব্য ও চোরাচালান পন্য আটক করে যাচ্ছে। তিনি বলেন স্বর্ণ পাচারকারী ও মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য গত ০১ জানুয়ারি ২০২২ তারিখ হতে অদ্যাবদি ২৯ কেজি ৯৩৬ গ্রাম স্বর্ণ আটক করা হয় যার সিজার মূল্য-২১,৪৫,৮১,৯৪৮/- টাকা (একুশ কোটি পয়তাল্লিশ লক্ষ একাশি হাজার নয়শত আটচল্লিশ ) টাকা।

গত ০১ আগস্ট ২০২২ তারিখ হতে অদ্যাবদি ২৪ কেজি ২৯৯ গ্রাম স্বর্ণ আটক করা হয় যার সিজার মূল্য-১৭,৮৬,৫০,৪৭৩/- টাকা (সতেরো কোটি ছিয়াশি লক্ষ পঞ্চাশ হাজার চারশত তিয়াত্তর ) টাকা।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৯/১০/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন