১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:১০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

শার্শায় বিস্কুট খেয়ে ১ মাদরাসা ছাত্রের মৃত্যু, অসুস্থ‍ ৬

প্রকাশিত: জুলাই ২৯, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমি মাদরাসায় বিষাক্ত বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন ছাত্র অসুস্থ‍ হয়েছেন। তাদের মধ্যে মামুনুর রশিদ (১০) নামে এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।
নারায়নপুর আশরাফুল মাদারীস কওমি মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম জানান, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। তারপর বিকালে এক ছাত্রের বাড়ি থেকে দেওয়া বিস্কুট খাওয়ার পরে ছাত্ররা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে এক ছাত্রকে যশোরে ভর্তি করা হয়েছে।

অসুস্থ এক ছাত্রের দুলাভাই রাসেল আহমেদ (যিনি বিস্কুট কিনে দিয়েছিলেন) বলেন, ‘বৃহস্পতিবার বিকালে উপজেলার নাভারন বাজারের ফুটপথ খেকে ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়েছিলাম। শুক্রবার বিকালে সংবাদ পাই সেই বিস্কুট খেয়ে আমার শালাসহ সাতজন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে একজন মারা গেছে।’
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিদ্দিকুর রহমান জানান, বিকালে কওমি মাদরাসার ৭ ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করা হয়েছে। এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে, সবাই ভালো আছে।’

শার্শা থানার ডিউটি অফিসার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নিহত শিশুর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন