২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:৩০

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

রূপসার নৈহাটিতে বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪

  • শেয়ার করুন

তরুন চক্রবর্তী বিষ্ণু, রূপসা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র দিবস পালন উপলক্ষে নৈহাটি ৭ নং ওয়ার্ডের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি পুরাতন রূপসা- বাগেরহাট সড়কের গোডাউন মোড় থেকে শুরু হয়ে রূপসা প্রেসক্লাবের সামনে দিয়ে দেবীপুর মহিলা কলেজ হয়ে পুনরায় মিছিলটি নৈহাটি গোডাউন মোড় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আজ ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫ টায় মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রুপসা উপজেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায় শেখ রয়েল আযম।

সভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ হালিম মোড়ল। নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাদলের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, সাবেক বিএনপি নেতা মোঃ শরিফুল ইসলাম, মোঃ ওহিদুল ইসলাম
, মহসিন শেখ, মোহাম্মদ মোজাফফর শেখ, শ্রমিক নেতা জুম্মান শেখ, মোঃ বিল্লাল শেখ, ডাক্তার জাহাঙ্গীর, মোঃ আব্দুল মান্নান, মোঃ মোশারফ হোসেন, আলী আকবর শেখ প্রমূখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন