২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:২৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ ৬ ডাকাত আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড) থেকে চুরি হওয়া লোহার পাইপসহ ৬ ডাকাতকে আটক করেছে র‌্যাডিপ এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মেসার্স রিমন ট্রেডার্স নামক রাইস মিলের পাশে একটি ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২২০ কেজি লোহার পাইপ, একটি ইঞ্জিন চালিত নৌকা, ৯টি মুঠোফোন ও পালিয়ে যাওয়া এক ব্যক্তির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ কবির শেখ (৪২), মোঃ বাবু শেখ (২৬), মোঃ জাবের শেখ (২৫), মোঃ মহসিন গাজী (২৪) ও মোঃ মিকাইল শেখ (২২) ও আবু হুরাইরা মোল্লা (২৪)।

আটককৃতদের বাড়ি খুলনার দাকোপ ও বাগেরহাটের রামপাল উপজেলায়।

এদিকে একই দিন ভোরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) থেকে চুরি হওয়া ৪৩টি জিআই পাইপ জব্দ করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার ভোরে বিদ্যুৎ কেন্দ্রের ৩ নং পোস্টের কাঁটাতারের বাইরের জঙ্গলের মধ্যে পাচারের উদ্দেশ্যে এসব পাইপ জড়ো করেছিল দুর্বৃত্তরা। জব্দকৃত পাইপের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ ১৫ হাজার টাকা।
৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৪৩টি জিআই পাইপ জব্দ করা হয়েছে। তবে এসম কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত গানাত্রা হেভি লিফটারস কোম্পানির ৫ নম্বর ইয়ার্ড থেকে ১ হাজার ২২০ কেজি ওজনের ২৯টি লোহার পাইপ চুরি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়। র‌্যাব তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। বটিয়াঘাটা এলাকা থেকে চোরাইমালসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন