৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৪৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪

  • শেয়ার করুন

মা ইলিশ সুরক্ষায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধ জালের ব্যবসা পরিচালনা করে আসছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আঞ্জুর হাটবাজারের ৬ টি দোকান ও শশীভূষণ এলাকায় ৪টি দোকান তল্লাশী করে ২ জনকে আটক করা হয় এবং সর্বমোট ১০ লক্ষ ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ হাজার মিটার চরঘেরা জাল, ৪ হাজার মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৪১
লক্ষ ৯৫ হাজার টাকা। উক্ত অভিযানে আটককৃত ২ জন নিষিদ্ধ জাল বিক্রেতাকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন