১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৩৮

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪

  • শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বাস্তবতার দিকে তীক্ষè নজর রাখার জন্য মন্ত্রিসভার সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এই সংঘাত দীর্ঘ হলে কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে, সেটি বিবেচনায় নিয়ে তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৭ এপ্রিল) রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর নির্দেশসহ মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যের এসব ঘটনার সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে, সে বিষয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। ওই সংঘাত দীর্ঘ হলে কোন সেক্টরে প্রভাব পড়তে পারে, সেটি বিবেচনায় নিয়ে মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে বলেছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যার যার সেক্টরে যেন প্রস্তুতি নেওয়া হয়, সেটি বলেছেন প্রধানমন্ত্রী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন