১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৪৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড।

প্রকাশিত: জুন ৭, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল স্থল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল দাহ্য পদার্থ ব্লিচিং পাউডার পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগুন ধরে পণ্য সহ গাড়িটি পুড়ে ভস্মিভুত হয়েছে।

বেনাপোল বন্দরের ৩২ নং শেডের সামনে ট্রাকটিতে আগুন ধরে যায়।এ সময় ওয়্যারহাউজের মধ্যে থাকা আমদানি পণ্যবাহি ট্রাক দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে  আনে। বর্জপাথ থেকে আগুন ধরেছে বলে অনেকে মন্তব্য করেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় প্রবল বর্ষা চলাকালীন  ভারতীয় এ ব্লিচিং পণ্যবাহী ট্রাকে আগুন ধরে। এ সময় বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার সরকার বলেন, কি ভাবে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব না।বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন অগ্নিকাণ্ডের ব্যপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৮/০৬/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন