২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:৫৫

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

বিএনপিকে পদ্মার এপারে নামতে দেওয়া হবে না: শেখ হেলাল

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২

  • শেয়ার করুন

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, ওরা আমাদেরকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়, এত সাহস! বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনই বাগেরহাট শহর থেকে দাবড়ায়ে ওদের দড়াটানা নদীর ওপার পাড় করে দিয়েছে। যতই চিল্লাচিল্লি করুক, বিএনপিকে পদ্মার এপারে নামতে দেওয়া হবে না। জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল উদ্দিন আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এজন্য নেতাকর্মীদের একান্ত প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাগেরহাটের চারটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে। নিরুঙ্কুশ বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে বাগেরহাট রেলরোডে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক প্রমুখ।

সমাবেশ শেষে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশালাকৃতির কেক কাটা এবং নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা শ্রমিক লীগের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন