১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:১৫

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

বিএইচবিএফসি’র তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২

  • শেয়ার করুন

মঙ্গলবার দুপুর ২ টায় ‘তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ( বিএইচবিএফসি) খুলনা জোনাল অফিসে অনুষ্ঠিত এ সভায় উপ মহাব্যবস্থাপক মো. বদিউজ্জামান প্রধান আলোচক হিসেবে ছিলেন।
খুলনা জোনাল অফিসের জোনাল ম্যানেজার সি এম রুম এর সভাপতিত্ত্বে এ সভায় প্রায় অর্ধ শতাধিক ঋণগ্রহীতা ও সেবাপ্রার্থী এ বিষয়ে অবহিত হন। এসময় তাদের অনেকে প্রাসঙ্গিক বিষয়ে কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। এবং তাৎক্ষণিক বিভিন্ন সমস্যার সমাধান করেন।
সভায় তথ্যের অধিকারকে নাগরিকদের অন্যবিধ সকল অধিকারের নিয়ামক হিসেবে উল্লেখ করে উপ মহাব্যবস্থাপক অংশ্রহণকারীদের এ বিষয়ে সম্যক অবহিত করেন। তিনি বিএইচবিএফসি’র তথ্য ব্যবস্থাপনা ও এর প্রকাশ এবং প্রচারণা বিষয়ে তাঁদের স্বচ্ছ ধারণা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য পেতে কোনও প্রকার অসুবিধা বা ভোগান্তি হলে কর্তৃপক্ষকে তা জানানোর আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা জোনাল অফিসের শাখা ম্যানেজার আওলাদ হুসাইন, নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আব্দুর রব, সিনিয়র প্রিন্সিপাল অফিসার দিল এ রওশন, প্রিন্সিপাল অফিসার জান্নাতুল ফেরদৌস, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হেদায়েত উল্লাহ, সিনিয়র অফিসার কাকলি বিশ্বাস, মৌসুমি মল্লিক, নিপা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে সকালে খুলনা জোনাল অফিসের আয়োজনে বিএইচবিএফসি সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন