২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৩১

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২

  • শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যে বেজায় চটেছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানকে ‘নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্রধারী’ এবং ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ’ বলে উল্লেখ করেছিলেন।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে জো বাইডেন বলেছিলেন, ‘আমি যা মনে করি সেটি হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান। যে দেশটির কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।’

এই মন্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করছে পাকিস্তান। খবর ডনের।

শনিবার (১৫ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, পাকিস্তানের পারমাণবিক সব সম্পদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে। যদি পারমাণবিক নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্ন আমাদের প্রতিবেশী ভারতের দিকে ছোড়া উচিত। যারা অতি সম্প্রতি দুর্ঘটনাক্রমে পাকিস্তানের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এ সময় জানান বিলাওয়াল ভুট্টো জারদারি।

তিনি আরও বলেন, আমি প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যে বিস্মিত হয়েছি। আমি বিশ্বাস করি, যখন পারস্পরিক আলোচনার ঘাটতি থাকে, ঠিক তখনই এই ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়।

অবশ্য, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন