২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৪৬

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর হাজী গোলাম মোরশেদ আর নেই,

প্রকাশিত: জুন ২৮, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর হাজী গোলাম মোরশেদ আর নেই। তিনি শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে ঢাকার হলিফ্যামেলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি এ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছেন।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তত্ত্বাবধানে হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ শার্শার দুর্গাপুর আনা হয় এবং বেলা ১১টায় সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। হাজী গোলাম মোরশেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ছাত্র জীবনে ১৯৪৫ সালে ‘চোঙা ফুকা’র (হাতে তৈরী এক ধরণের প্রচার মাইক) মধ্য দিয়ে যশোরের ‘হাজী সাহেব’ খ্যাত গোলাম মোরশেদ তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি খুব অল্প বয়সেই মোহাম্মদ আলী জিন্নাহ, আকরাম খাঁ, হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী, অবিভক্ত বাংলার এমপিএ সিরাজুল ইসলামসহ অনেক শীর্ষ নেতার কাছাকাছি হতে পেরেছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ট সহচর। তবে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আর সেইভাবে রাজনীতিতে আসেননি। তিনি রাজনীতি বিমূখ হয়ে কতোকটা ‘একলা চলো’ ভাবে একা একাই থেকেছেন।
গতবছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গ্রামের কাগজ যে বিশেষ সংখ্যা প্রকাশ করে সেখানে বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া যশোরের বেশ কয়েকজন রাজনীতিকের সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে হাজী গোলাম মোর্শেদের সাক্ষাৎকারে বিভিন্ন দূর্লভ কথোপকথন উঠে আসে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। সেসময় তিনি যশোর সদর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সে সময় তাকে জানানো হয়, এ কবর জিয়ারত নিষিদ্ধ। টানা ২২ দিন তিনি হাজত বাস করেছিলেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৮/০৬/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন