২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:৪৫

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

ফকিরহাট আট্টাকা কে আলী মাঃ বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রকাশিত: জুন ৯, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকির্পর্ণ একটি ভবনে চলছে পাঠদান। যে কোন মুহুর্তে ছোট দুর্ঘটনার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম জানান, ১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। দ্বিতল এই ভবনটি নির্মাণ করা হয় ১৯৮০ সালে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৯৫জন। সম্প্রতি ভবনের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রীদের দুটি কক্ষের ছাদ থেকে প্লাষ্টার খসে পড়েছে। কিছুটা ফাটলও ধরেছে ভবনের। যে কারনে সেখানে পাঠদান করা সম্ভব হচ্ছে না। ফলে সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রদের কক্ষে পাঠদান করা হচ্ছে। পাঠদান শেষ হলে ছাত্রীদের পুনরায় কমানরুমে নিয়ে আসা হচ্ছে। শ্রেণি কক্ষের অভাবে এসব শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা হলেও বাধাগ্রস্থ হচ্ছে। আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (সাবেক) সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য বিশ^াস সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শিক্ষার মান উন্নয়ন। বর্তমানে ভবনটি বেহাল দশায় পরিনত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্লাষ্টার খসে পড়ছে। যে কারনে শিক্ষার্থীরা আতংকের মধ্যে রয়েছে। তিনি নতুন একটি ভবন নির্মাণ অথবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনাও করেন। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি মো. হাজের আলী জানান, ভবনটি দিনদিন ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। অবিলম্বে বিদ্যালয়ে একটি নতুন ভবনের জন্য তিনি শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষন করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন