৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:২৩

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রেমিকার সঙ্গে অভিমান করে ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২০

  • শেয়ার করুন

প্রেমিকার সঙ্গে অভিমান করে ফেসবুক লাইভে এসে আলহাজ উদ্দিন (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেটের আলমপুর মুক্তিযোদ্ধা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আলহাজ উদ্দিন সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি গতবছর সিলেট সরকারি কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেন।
আত্মহত্যা করার আগে প্রেমিকার সঙ্গে নিজের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আলহাজ উদ্দিন। এতে তিনি লেখেন, ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাকে পেতে চায়। আর আমি কোনোভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না ঠকে যাবে!’

ফেসবুকে এ কথাগুলো লেখার কিছুক্ষণের মধ্যেই তিনি লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাইভে এমন করুণ দৃশ্য দেখে আত্মহত্যা না করতে তার ফেসবুক বন্ধুদের হৃদয়গ্রাহী কমেন্ট করতে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আলহাজ উদ্দিন যে ফেসবুক আইডিতে এসে লাইভে আত্মহত্যা করেছেন, কিছুক্ষণ পর ওই আইডিটি ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে বলে অনেকেই জানিয়েছেন।
আলহাজ উদ্দিনের চাচা আফজাল হোসেন বলেন, রাতে বাসায় আলহাজের মা ও বোন ছিলেন। সে তার মাকে চা বানানোর কথা বলে রুমে চলে যায়। রুমের ভেতর সাউন্ডবক্স দিয়ে গান বাজিয়ে আত্মহত্যা করায় কেউ কিছু বুঝতে পারেনি।

তিনি বলেন, ছেলেটি খুবই অমায়িক ছিল। কারো সাথে কোনোদিন ঝগড়াঝাটি করতে দেখিনি। সিলেটে পড়াশোনা করার সময় একটি মেয়ের সাথে তার সম্পর্ক হয়। ওই মেয়ের সাথে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমজনিত কারণে আলহাজ উদ্দিন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন