২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৩৪

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

পেট্রাপোল বর্ডারে চালু করা হলো ইমিগ্রেশন স্লট বুকিং সেবা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩

  • শেয়ার করুন

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে বাংলাদেশে আসার জন্য ভারতের পেট্রাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার অভিযোগ দীর্ঘদিনের। এভাবে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর। এই নিয়ে বিভিন্ন সময় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তবে এখন থেকে আর ঘণ্টার পর ঘণ্টা এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্টযাত্রীদের সুবিধার্থে এবার চালু হল অনলাইন স্লট বুকিং সেবা। এতে ভারত থেকে আসা যাত্রীদের ঝামেলামুক্ত হলেও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাত্রীদের কোনো উপকারে আসবে কি না তা জানা যায়নি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টে উদ্বোধন হলো ওয়েবসাইটের। উদ্বোধন করেন ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এলপিআই) চেয়ারম্যান আদিত্য মিশ্র।সহ পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটির ম্যানেজার কমলেশ সাইনি।

পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ বলেন,পাসপোর্ট যাত্রী ভারত থেকে বাংলাদেশে যেতে চান, তারা এক সপ্তাহ আগে নিজেদের মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে ওয়েবসাইটে ইমিগ্রেশনের স্লট বুকিং করতে পারবেন। বুকিংয়ের সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়া হবে। ওই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় পেট্রাপোল বন্দরের অভিবাসন দপ্তরের কাউন্টারে যোগাযোগ করতে হবে। যাত্রীরা তাদের সুবিধামতো স্লট বুক করে সরাসরি ইমিগ্রেশন এর কাউন্টারে আসতে পারবেন। সেক্ষেত্রে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাদেরকে আর সীমান্তে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।এছাডাও কিউআর কোডের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০০ টি স্লট বুক করা যাবে। প্রাথমিকভাবে একদিনে ১২ ঘণ্টার ১২০০ টি স্লটের ব্যবস্থা রাখা হয়েছে।পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটির ম্যানেজার কমলেশ সাইনি বলেন, আজ থেকে ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা ফ্রিতে স্লট বুক করতে পারবেন। পরে অ্যাপস চালু হবে। যাত্রীদের মসৃণ ভাবে যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র ভারত থেকে যেসব পর্যটক বাংলাদেশে যাবেন, তাদের জন্যই এই স্লট বুকিং এর ব্যবস্থা থাকছে। এব্যবস্থা চালু হওয়ায় খুশি যাত্রীরা। তারা মনে করছেন দুর্ভোগ অনেকটাই কমবে। কারণ এতদিন ভারত থেকে বাংলাদেশে আসতে হলে পেট্রাপোল গিয়ে নথিপত্র পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। ঝড়-বৃষ্টি গরমে তারা অসুস্থও হয়ে পড়ত অনেক সময়।

সাধন সাহা নামে ভারত থেকে আসা এক বাংলাদেশী যাত্রী বলেন, আমরা আশা করছি এই ব্যবস্থা চালু হলে আমাদের দুর্ভোগ কমবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। তবে যাওয়ার সময়ও একই ব্যবস্থা অতি জরুরী হয়ে পড়েছে।

সুব্রত নামে বাংলাদেশগামী এক ভারতীয় যাত্রী বলেন, এলপিএআই এর পক্ষ থেকে যে স্লট বুকিং এর ব্যবস্থা করা হয়েছে তাতে আগামীতে বাংলাদেশের আসার ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে। দীর্ঘ সময় লাইনে ধরার ভোগান্তি আর পোহাতে হবে না। আগামীতে আগে থেকেই স্লট বুকিং করে আসবেন বলেও জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন