২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:৫২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পিলজংগ ইউনিয়ন বিএনপি’র নির্বাচনে প্রার্থীদের প্রচার শুরু

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনে পলাশ-কামরুল সমর্থিত প্রার্থীদের প্রচার-প্রচারনা ও গণসংযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০জুলাই) বিকাল সাড়ে ৪টায় ৯নং বালিয়াডাঙ্গা ওর্য়াড থেকে এ প্রচার-প্রচারনা ও গণসংযোগ শুরু হয়।


সভাপতি পদে হাওলাদার খায়রুজ্জামান প্রার্থী হয়েছেন। তিনি ইতিপূর্বে ওর্য়াড ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক/সভাপতি ছিলেন, তাছাড়া তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সম্পাদক/সভাপতি এবং সর্বশেষ ইউনিয়ন বিএনপি’র র্দীঘ ১৩বছরের সাবেক সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি আনারস প্রতিক নিয়ে এ নির্বাচনে অংশ গ্রহন করছেন।
সাধারন সম্পাদক পদে আবু সুফিয়ান প্রার্থী হয়েছেন। তিনি ছাত্রদল যুবদল ছাড়াও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান বাবলু নির্বাচনে অংশ গ্রহন করছেন। তিনি ছাত্রদল যুবদল ছাড়াও ইউনিয়ন বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক ও শেষে যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি আম প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন। প্রচার-প্রচারনা ও গণসংযোগ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন, বিএনপি নেতা আব্দুল বারিক মোড়ল, যুবদল নেতা আরব আলী মল্লিক ও মোঃ মোজাহীদুর রহমান সুমন মোড়ল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন