২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৬:৩২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা থেকে জিম্মি করে পাচারের সময় ৫৯ জন হতদরিদ্র শ্রমজীবী নারী-পুরুষ ও শিশু উদ্ধার করেছে র‍্যাব

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২

  • শেয়ার করুন

পাইকগাছা থেকে জিম্মি করে পাচারের সময় ৫৯ জন হতদরিদ্র শ্রমজীবী নারী-পুরুষ ও শিশু উদ্ধার করেছে র‌্যাব-৬।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-৬ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, খুলনা জেলার পাইকগাছা থানায় বসবাসরত দরিদ্র ও অসহায় খেঁটে খাওয়া সাধারণ মানুষের অসহায়ত্ব ও দারিদ্র্যকে পুঁজি করে একদল পাচারকারী দেশের বিভিন্ন স্থানে মহাজনের নিকট শ্রমিকদের অমতে ব্যক্তিগত লাভের আশায় তাদের বিক্রি করে দেয়।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে একটি মানবপাচার চক্র পাইকগাছা থেকে নারী ও শিশুসহ ৫৯ জন দরিদ্র ও অসহায় মানুষকে নড়াইল জেলায় একটি ইটের ভাটায় কাজ দেওয়ার কথা বলে কৌশলে একটি বাসে ওঠায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্রমিকদের জিম্মি করে বাসটি নড়াইলে না গিয়ে খান জাহান আলী সেতু, খুলনা অতিক্রম করলে শ্রমিকরা বুঝতে পারে তাদের ফাঁকি দিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা জানতে পারে তাদেরকে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে যাওয়া হচ্ছে এবং অন্য মহাজনের নিকট বিক্রি করে দেওয়া হবে। এ অবস্থায় অচেনা ইটের ভাটা এবং ওই এলাকার নিষ্ঠুর ও নির্মম অত্যাচারের কথা ভেবে তারা ভয় পেয়ে যায় এবং নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। পরবর্তীতে স্থানীয় লোকজন বাসের ভিতরে চিৎকার শুনে র‌্যাবকে খবর দিলে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল তড়িৎ গতিতে গাড়িটিকে অনুসরণ করে। খানজাহান আলী সেতু পার হয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসটির গতিরোধ করলে এই মানব পাচার চক্রের ২ জন মোঃ লিটন গাজী (৫৪) এবং তার সহযোগী মোঃ সোহাগ গাজীকে (১৯) আটক ও ৫৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের পাইকগাছা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন