৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:০৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতারণ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০

  • শেয়ার করুন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পক্ষ থেকে রবি (২০২০-২১) মৌসুমে বোরো, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও গ্রীষ্মকালীন মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।

রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আওয়ামী লীগনেতা প্রভাষক ময়নুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুব জ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মিন্টু রায়, গোলাম সরোয়ার, দিবাকর সরকার, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, সাধক ঢালী, দেবাশীষ রায়, এনামুল হক ও এসএম মফিজুর রহমান, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, সালাউদ্দীন কাদের, অহিদুজ্জামান ও রাসেদুজ্জামান রাসেল।

অনুষ্ঠানে ১৩০জন বোরো চাষী, ৪০ জন গম চাষী, ১০০ জন ভুট্টা চাষী, ১০০ জন সরিষা চাষী ও ৩০ জন সূর্যমুখী চাষী সহ উপজেলার ৫ শতাধিক ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন