২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:২২

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

দেশে গত ৩৪ ঘন্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৬৬

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০

  • শেয়ার করুন

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৯১ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৫৬টি নমুনা। পরীক্ষায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৬৬ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।

করোনায় মোট মৃতের ৩ হাজার ৫৯১ জনের মধ্যে পুরুষ ২ হাজার ৮৪১ জন (৭৯ দশমিক ১১ শতাংশ) এবং নারী ৭৫০ জন (২০ দশমিক ৮৯ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের ৩৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন, ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃতের ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ২, সিলেটে ৪, রংপুরে ২, খুলনায় একজন, রাজশাহীতে ৪, বরিশালে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন